Ad
x

ইমতিয়াজ আহমেদ এনআরবি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সোমবার, ০৮ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬০২ বার পঠিত

ইমতিয়াজ আহমেদ এনআরবি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভায় ইমতিয়াজ আহমেদ সর্বসম্মতিক্রমে বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

ইমতিয়াজ আহমেদ প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্যের নাগরিক। তিনি ১৯৬০ সালে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও আইন বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা সম্পন্ন করেন। শিক্ষা দর্শনে ক্রমবর্ধমান আগ্রহ থেকে পরবর্তী সময়ে তিনি ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিজিসিই ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি লন্ডনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি লন্ডনের বার কাউন্সিলের দ্বিভাষিক শিক্ষকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইমতিয়াজ আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য।

Facebook Comments Box

Posted ০৩:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com