|

Advertisement
×
১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ১৮ জুন

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ১১৫৯ বার পঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ১৮ জুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০১৮ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে।

বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডির সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ্ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ এফসিএস উপস্থিত ছিলেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৮-এ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। আগামী ১৮ জুন ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯ মে ২০১৯ ব্যাংকের ডিভিডেন্ডের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com