বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক নাসির উদ্দিন আহমেদের ইন্তেকাল

সোমবার, ১৫ মে ২০২৩   প্রিন্ট   ৪৯৯ বার পঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক নাসির উদ্দিন আহমেদের ইন্তেকাল

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৪ মে) বিকেল ৪টা ৫৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মিটশু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক ছিলেন তিনি। এছাড়া, নানাবিধ সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

প্রয়াত নাসির উদ্দিন আহমেদ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানের বড় ভাই।

গতকাল সোমবার (১৫ মে) রমনা থানা জামে মসজিদ প্রাঙ্গণে জোহরের নামাজের পর মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com