বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ৫ এপ্রিল

সোমবার, ২৯ মার্চ ২০২১   প্রিন্ট   ৬৭৮ বার পঠিত

ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ৫ এপ্রিল

আগামী ৫ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যংক লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার ২০০ কোটি ৮১১ কোটি ৮০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৭৮৪ কোটি ৪৮ লাখ টাকা। এ কোম্পানির ৪১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৫৪৮টি শেয়ারের মধ্যে ৩০.১৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪৫.২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৬১ শতাংশ বিদেশি এবং ২৩.৯৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) হয়েছে এক টাকা ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৮ পয়সা।

৯ মাসে (জানুয়ারি ২০২০- সেপ্টেম্বর ২০২০) সমাপ্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৮৩ পয়সা।

কোম্পানিটির এনওসিএফপিএস (জানুয়ারি ২০২০- সেপ্টেম্বর ২০২০) হয়েছে ১২ টাকা ৪৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫ টাকা ২ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময়ে ছিল ৩১ টাকা ৯৮ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com