শনিবার ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইস্টার্ন ব্যাংকে নতুন দুই ডিএমডি নিয়োগ

বিবিএ নিউজ.নেট

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৮১ বার পঠিত

ইস্টার্ন ব্যাংকে নতুন দুই ডিএমডি নিয়োগ

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এম.এম. হাইকুল হাশমি এবং এম. খোরশেদ আলম।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইবিএল।

নতুন নিয়োগের পূর্বে হাইকুল হাশমি আইএফআইসি ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ইতালির ইস্টুটিটো জর্ডানো ডেলামোরে থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি আইএফআইসি ব্যাংকে ম্যানেজমেন্ট শিক্ষানাবিশ হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

অন্যদিকে, খোরশেদ আলম এনআরবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক- রিটেইল ও এসএমই হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জন প্রশাসনে এমএসএস ডিগ্রি লাভের পর তিনি ম্যানেজমেন্ট শিক্ষানবিশ হিসেবে ইস্টার্ন ব্যাংকে যোগ দেন।

Facebook Comments Box
×

Posted ০২:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com