|

Advertisement
×

উদ্যোক্তা পরিচালক ও কর্মকর্তাদেরকে জারিমানা

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩৬৭ বার পঠিত

উদ্যোক্তা পরিচালক ও কর্মকর্তাদেরকে জারিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহ্নদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও কর্মকর্তাদেরকে জারিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ইনসাইডার ট্রেডিং অভিযোগ তদন্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত কমিটিকে অসহযোগিতার কারণে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ও কর্মকর্তাদেরকে ২ লাখ টাকা জারিমানা করা হয়েছে।

বিএসইসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোন কল এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বারবার চেষ্টা করা সত্ত্বেও ডিএসইর তদন্ত কমিটি অভিযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হওয়ায় এই জরিমানা করা হয়েছে।

ইনসাইডার ট্রেডিংয়ের কারণে গত বছরের ৩০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত সুহ্নদ ইন্ডাস্ট্রিজের শেয়ার ৫৪ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার ২১ টাকা ৬০ পয়সায় উঠে। এর প্রেক্ষিতে ওই বছর জুন মাসে বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সুহ্নদ ইন্ডাস্ট্রিজের ইনসাইডার ট্রেডিং অভিযোগ তদন্ত করার নির্দেশ দেয়।

এই বিষয়ে সুহ্নদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মাহমুদুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, তিনি ডিএসই বা নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোনও চিঠি বা ফোন কল পাননি।

তিনি বলেন, তারা অফিসটি ধানমন্ডি থেকে লালমাটিয়ায় সরিয়ে নিয়ে দুবার ডিএসইকে অবহিত করেছেন। পুরানো ঠিকানায় চিঠি পাঠানো হলে তারা সেগুলি পাবেন না। তিনি বলেন, চিঠি পেলে তারা ডিএসই পরিদর্শন দলকে অবশ্যই সহযোগিতা করতেন।

বিএসইসির অভিযোগের জবাবে তিনি বলেন, তিনি বা তার বর্তমান কর্মকর্তারা কেউই কোম্পানিটির ইনসাইডার ট্রেডিংয়ে জড়িত নন।

২০১৪ সালে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৪ কোটি টাকা সংগ্রহ করেছিল। এর কারখানাটি ২৬ মার্চ ২০২০ থেকে বন্ধ রয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com