বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৫৭২ বার পঠিত
সম্প্রতি এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ইমতিয়াজ আহমেদ সর্বসম্মতিক্রমে বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।
ইমতিয়াজ আহমেদ প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্যের নাগরিক। তিনি ১৯৬০ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান ও আইন বিভাগ থেকে এমএ ডিগ্রি নেয়ার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা সম্পন্ন করেন এবং ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিজিসিই ডিগ্রি নেন। পাশাপাশি তিনি লন্ডনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি লন্ডনের বার কাউন্সিলের দ্বিভাষিক শিক্ষকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য।
Posted ০১:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com