|

Advertisement
×

এনএসডিএ’র সাথে বাংলাক্রাফটের মতবিনিময় সভা

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৯০৩ বার পঠিত

এনএসডিএ’র সাথে বাংলাক্রাফটের মতবিনিময় সভা

হস্ত কারুশিল্পের উদ্যোক্তা ও কর্মীদের দক্ষতা উন্নয়নে রোববার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) মো. ফারুক হোসেনের সঙ্গে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বাংলাক্রাফট) পরিচালকমন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বাংলাক্রাফটের সভাপতি গোলাম আহসান, সিনিয়র সহ-সভাপতি শাহিদ হোসেন শামিম, সহ-সভাপতি রাজিয়া সুলতানা, নির্বাহী সদস্য মো. আবু কাউছার, বাংলাক্রাফটের সচিব মো. শাহ জালাল প্রমুখ।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সঙ্গে সম্মিলিতভাবে কাজের জন্য নিম্নোল্লিখিত প্রস্তাবগুলো দেয়া হয়। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ হস্তশিল্প গবেষণা ও ডিজাইন উন্নয়নের জন্য ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাকরণ। হস্ত ও কারুশিল্পের উদ্যোক্তা ও কর্মীদের দক্ষতা উন্নয়নে পৃথক একটি আইএসসি প্রতিষ্ঠা। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) ম্যান্ডেট অনুযায়ী দক্ষতা উন্নয়নে হস্ত ও কারুশিল্পের উদ্যোক্তা ও কর্মীদের অংশগ্রহণ। দক্ষতা উন্নয়নে অন্যান্য শিল্পের ন্যায় এই শিল্পকেও যথাযথ প্রাধান্য দিয়ে আর্থিক সহায়তা প্রদান।

পরে চেয়ারম্যান কারুশিল্পী ও গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়নে ও হস্তশিল্প রফতানি বৃদ্ধিকল্পে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২১ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com