নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ অক্টোবর ২০২১ প্রিন্ট ৪০২ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৫ টাকা বা ২৭ শতাংশ বেড়েছে।
এদিকে চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৬৫ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৯ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৫৭ টাকায়।
Posted ০৮:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২০ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন