নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ প্রিন্ট ৬৩৮ বার পঠিত
আগামী ৭ ডিসেম্বর শুরু হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন। শেষ হবে ১৩ ডিসেম্বর। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানির কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৩৫ টাকা।ফলে সাধারণ বিনিয়োগকারীরা ৩১ টাকা দরে শেয়ার পেতে আবদেন করবেন। তারা কোম্পানির ২কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি শেয়ার পাবেন। এই শেয়ার ইস্যুর মাধ্যেমে পুঁজিাবাজার থেকে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা সংগ্রহ করেব কোম্পানি।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর বিডিং সম্পন্ন করে। এখন সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার বন্টনের জন্য সাবক্রিপশন করছে।
পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খাতে খরচ করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫ টাকা ১৫ পয়সা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা।
বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ২১ পয়সা।
Posted ০৮:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com