|

Advertisement
×

এনার্জিপ্যাকের লটারির ড্র এর তারিখ নির্ধারণ

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬৭৯ বার পঠিত

এনার্জিপ্যাকের লটারির ড্র এর তারিখ নির্ধারণ

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ড্র এর তারিখ নির্ধারণ করা হয়েছে। আইপিওতে বিনিয়োগকারীদের আবেদন সম্পূর্ণ করা কোম্পানিটির আইপিও লটারি আগামী ৩ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এরপর লটারী বিজয়ীদের মধ্যে নিয়ম অনুযায়ী শেয়ারগুলো বিও হিসাবে পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, লটারী বিজয়ীদের নির্বাচিত করার লক্ষ্যে গত ৭ ডিসেম্বর কোম্পানির আইপিওতে আবেদন শুরু হয়। শেষ ১১ ডিসেম্বর বিকেল ৫টায়। গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর নিয়ম অনুসারে কোম্পানি আইপিওর সাবিক্রিপশনের দিন নির্ধারন করে।

কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) বিক্রি করতে আইপিওতে আবেদন শুরু করে। কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

এর আগে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু করা হবে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে থেকে উত্তোলন করা হবে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা। এই টাকা উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫ দশমিক ১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০ দশমিক ২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ দশমিক ১৩ টাকা। আরো উল্লেখ্য, বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ দশমিক ২১ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com