|

Advertisement
×

এলডিসির সভায় যোগ দিতে জেনেভা যাচ্ছেন অর্থমন্ত্রী

শনিবার, ২৮ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪৩২ বার পঠিত

এলডিসির সভায় যোগ দিতে জেনেভা যাচ্ছেন অর্থমন্ত্রী

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ। সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার (২৮ আগস্ট) জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এশিয়া -প্যাসিফিক রিজিওনাল রিভিও মিটিং অন দ্যা ইমপ্লিমেন্টেশন অব প্রিপারেশন ফর দ্যা ফিফথ ইউ কনফারেন্সের আওতায় এই সভা আয়োজন করা হয়েছে।

৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।

সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক কমিউনিটি সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলো মূল্যায়ন করবে এই সভায়। একইসঙ্গে কোভিড-১৯ এর পরবর্তী সময় কীভাবে উন্নয়নের পথে ফিরতে হবে সে বিষয়েও আলোচনা হবে।

দোহাতে স্বল্পোন্নত দেশগুলোর ওপর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির জন্য ২০২২ সালের ২৩-২৭ জানুয়ারি সম্মিলিত মূল্যায়ন করার জন্য জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা সভা আহ্বান করছে। সভায় আগামী দশকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক উন্নয়নে সমস্যা এবং সর্বনিম্ন টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com