|

Advertisement
×

এশিয়া ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২   প্রিন্ট   ৪৭৮ বার পঠিত

এশিয়া ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, এমপি। সভায় অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আবুল বাশার চৌধুরী, পরিচালক জাহাঙ্গির আলম, তারিক সুজাত ও স্বতন্ত্র পরিচালক জাইদি সাত্তার ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন সহ স্ক্রুটিনাইজার, ডিএসই/সিএসই’র পর্যবেক্ষক এবং সংযুক্ত শেয়ারহোল্ডারগণ সভায় যোগদান করেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আতিক উল্লাহ মজুমদার।

সভায় স্বাগত বক্তব্যের পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন। এতে দেখা যায়, কোম্পানির গ্রস প্রিমিয়াম ২০২০ সালে ছিলো ৭০ কোটি ২১ লাখ যা ২০২১ সালে বৃদ্ধি পেয়েছে হয়েছে ৭৫ কোটি ৭৮ লাখ টাকা। যার প্রবৃদ্ধির হার ৭.৯৩ শতাংশ। এছাড়া নিট প্রিমিয়ামের পরিমাণ ২০২০ সালে ছিলো ৪৪ কোটি ১৭ লাখ যা ২০২১ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৫ কোটি ৬ লাখ টাকা যার প্রবৃদ্ধির হার ২ শতাংশ। সমাপ্ত বছরে অবলিখন মুনাফা উল্লেখযোগ্যহারে বেড়েছে। আলোচ্য বছর ২০২১ সালে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ১৯ কোটি ৩৪ লাখ টাকা, যার প্রবৃদ্ধির হার ১২৬ শতাংশ। ২০২০ সালে অবলিখন মুনাফা ছিল ৮কোটি ৫৪ লাখ টাকা। করপূর্ববর্তী মুনাফা ২০২০ সালে ছিলো ১৫ কোটি ১০ লাখ যা ২০২১ সালে হয়েছে ২১ কোটি ৪৮ লাখ টাকা প্রবৃদ্ধির হার ৪২.২৫ শতাংশ। কর পরবর্তী মুনাফা ২০২০ সালে ছিলো ১১ কোটি ৪ লাখ আলোচ্য বছরে এসে তা দাঁড়িয়েছে ১৫ কোটি ৫১ লাখ টাকায় যার প্রবৃদ্ধির হার ৪০ শতাংশ।

এছাড়া, আলোচ্য বছরে কোম্পানির মোট সম্পদ ও শেয়ারহোল্ডার ইক্যুয়িটির ক্ষেত্রেও আগের বছরের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৫২ কোটি ৫ লাখ টাকা যার প্রবৃদ্ধির হার ২৩.৯৮ শতাংশ, যা ২০২০ সালে ছিল ২০৩ কোটি ৩০ লাখ টাকা এবং শেয়ারহোল্ডার ইক্যুয়িটির পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ কোটি ৭৮ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৯৭ কোটি ৫১ লাখ টাকা। একবছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদ ও শেয়ারহোল্ডার ইক্যুয়িটি বেড়েছে যথাক্রমে ৪৮ কোটি ৭৬ লাখ টাকা এবং ৯ কোটি ২১ লাখ টাকার বেশি।

বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৫৭ পয়সা। যা ২০২০ সালে ছিল ২৪ টাকা ৫২ পয়সা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সাড়ে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে কোম্পানির পরিচালনা পর্ষদ। এছাড়া, বার্ষিক সাধারণ সভার বিভিন্ন আলোচ্যসূচিসহ ২০২১ সালের ডাইরেক্টরস রিপোর্ট, অডিটেড অ্যাকাউন্টস, অডিটরস রিপোর্ট এবং ২০২২ সালের জন্য অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পুনঃনিয়োগ অনুমোদন করা হয়।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com