|

Advertisement
×

এসএমই ও এটিবিতে স্থানান্তর ওটিসির ৪১ কোম্পানি

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩০৮ বার পঠিত

এসএমই ও এটিবিতে স্থানান্তর ওটিসির ৪১ কোম্পানি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের শেয়ারবাজারের ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের ৪১টি কোম্পানিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ২৯টি কোম্পানি থেকে ২০২০ সালের ২৮ নভেম্বর জারিকৃত নির্দেশনার আলোকে সাধারন শেয়ারহোল্ডারদের টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে।

এই ৭০টি ওটিসির কোম্পানির মধ্যে ৬০টি ডিএসইর এবং ১০টি সিএসইর। এর আগে গত জুন মাসে ডিএসইর ওটিসি মার্কেটের ৬৪টির মধ্যে ৪টিকে (বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস ও মুন্নু ফেব্রিকস) মূল মার্কেটে আনা হয়।

এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, এখন থেকে আর ওটিসি বলে কিছু থাকছে না। ওখানকার সব কোম্পানিকে বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া হয়েছে। তবে একটি বড় অংশকে বাজার থেকে অপসারন করা হয়েছে। যেগুলোকে বোঝা হিসেবে বয়ে বেড়াতে চায় না কমিশন।

তিনি বলেন, আগামি ১ মাসের মধ্যে এসএমই ও এটিবিতে স্থানান্তর করা কোম্পানিগুলোর শেয়ার অনলাইন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই সময়ের মধ্যে উভয় বোর্ডকে লেনদেন উপযোগি করার জন্য বলা হয়েছে। যাতে করে আগামি ১ মাসের মধ্যে বেশ কিছু কোম্পানির লেনদেন শুরু হবে। এটা নিশ্চয় ওইসব কোম্পানির বিনিয়োগকারীদের জন্য সুখবর।

অপসারন করা ২৯ কোম্পানি থেকে উদ্যোক্তা/পরিচালকদের বাহিরে সাধারন শেয়ারহোল্ডারদের বিনিয়োগ ফেরত দেওয়া হবে বলে জানান বিএসইসির এই কমিশনার। তবে সেটা উদ্যোক্তা/পরিচালকেরা সাধারন শেয়ারহোল্ডারদের শেয়ার কিনে বা কোম্পানি অবসায়নের মাধ্যমেও করতে পারে। এ নিয়ে বিএসইসির সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে।

৪১ কোম্পানির মধ্যে ২৩টিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে স্থানান্তর করা হবে। এরমধ্যে ৭টির উৎপাদনে আছে ও ১৬টির বন্ধ রয়েছে। আর ১৮টিকে এটিবিতে পাঠানো হবে।

উৎপাদনে থাকা ৭ কোম্পানি হচ্ছে- এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস, বাংলাদেশ হোটেলস, বেঙ্গল বিস্কুট, গাচি হাটা অ্যাকুয়াকালচার, হিমাদ্রি, ওয়ান্ডারল্যান্ড টয়েজ ও ইউসুফ ফ্লাওয়ার মিলস।

অনুৎপাদনে থেকে এসএমইতে যাবে ১৬ কোম্পানি। এগুলো হচ্ছে- আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আলফা টোব্যাকো ম্যানুফ্যাকচারিং, আমান সী ফুড ইন্ডাস্ট্রিজ, আশরাফ টেক্সটাইল মিলস, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার, বাংলাদেশ লিফ টোব্যাকো, বেঙ্গল ফাইন সিরামিকস, বায়োনিক সীফুড, ঢাকা ফিশারিজ, এক্সেলসিওর সুজ, লেক্সকো, মেঘনা শ্রাম্প কালচার, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট, রাঙ্গামাটি ফুড প্রডাক্টস, থেরাপিউটিকস বাংলাদেশ ও জাগো করপোরেশন।

এটিবিতে যাবে ১৮ কোম্পানি। এগুলো হচ্ছে – বাংলা প্রসেস ইন্ডাস্ট্রিজ, ড্যান্ডি ডাইং, ডায়নামিক টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইলস, মডার্ন সিমেন্ট, মডার্ন ইন্ডাস্ট্রিজ, মোনা ফুড প্রোডাক্টস, পারফিউমস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্রেট্রো সিনথেটিক্স প্রোডাক্টস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, কাশেম সিল্ক মিলস, কাশেম টেক্সটাইলস মিলস, রাসপিট ইন্ডাস্ট্রিজ বিডি, রোজ হ্যাভেন বলপেন, সালেহ কার্পেট মিলস, শেরপুর টেক্সটাইল মিলস ও ইউনাইটেড এয়ারওয়েজ।

শেয়ারবাজার থেকে চিরতরে বাদ পড়বে এবং সাধারন শেয়ারহোল্ডারদের টাকা ফেরত দেওয়া হবে ২৯ কোম্পানি থেকে। এগুলো হচ্ছে- আরবি টেক্সটাইল, আজাদি প্রিন্টার্স, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডাইং অ্যান্ড ফিনিশিং, বাংলাদেশ লাগেজ, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ, চিক টেক্সটাইল, ইগল স্টার টেক্সটাইল মিলস, জার্মান বাংলা জেভি ফুড, গালফ ফুডস, হিল প্লানটেশন, যশোর সিমেন্ট, এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং, ম্যাক এন্টারপ্রাইজ, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ, ফনিক্স লেদার, দ্য ইঞ্জিনিয়ার্স, টিউলিপ ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার, বাংলাদেশ প্লানটেশন, খাজা মোজাউক টাইলস অ্যান্ড স্টোন, ন্যাশনাল অক্সিজেন, প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার, জেম নিটওয়্যার ফেব্রিক্স, জিএমজি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, জেএইচ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মেঘনা ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ, মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও রুপন অয়েল অ্যান্ড ফিডস।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com