বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ প্রিন্ট ৭৫২ বার পঠিত
সাউথ বাংলা এগ্রিকালচাল অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের মাধ্যমে বাখরাবাদ গ্যাসের সব ধরনের বিল পরিশোধ করা যাবে। সোমবার কুমিল্লাস্থ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ে অনলাইনে গ্যাস বিল সংগ্রহে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা এবং বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. নিজাম শরিফুল ইসলাম।
এ সময়ে এসবিএসি ব্যাংকের আইটি প্রধান মো. মিজানুর রহমান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসবিএসি ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সার্ভিস ‘বাংলাপে’র মাধ্যমেও ঘরে বসে গ্রাহকরা গ্যাসের সব ধরনের বিল পরিশোধ করতে পারবেন।
Posted ০২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com