|

Advertisement
×

ওয়ান ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২৪ বার পঠিত

ওয়ান ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে,বিএসইসি ৩০ সেপ্টেম্বর পত্রের মাধ্যমে প্রাইভেট প্লেসমেন্টের আওতায় ৪০০ কোটি টাকার ‘ওয়ান ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড-৬’ ইস্যু করার অনুমোদন দিয়েছে। বন্ডটির মেয়াদ ৭ বছর। এটি জামানতবিহীন, রূপান্তর-অযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য এবং পরিবর্তনশীল সুদহারবিশিষ্ট।বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সঙ্গে কুপন মার্জিন যোগ করে। এখানে রেফারেন্স রেট হিসেবে সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সর্বশেষ ছয় মাসের সর্বোচ্চ স্থায়ী আমানতের (এফডিআর) সুদহারের গড় বিবেচনা করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের বাসেল-৩ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংশোধিত নিয়ন্ত্রণমূলক মূলধন কাঠামোর নির্দেশিকা অনুসারে ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করতে টায়ার-২ মূলধন হিসেবে ব্যবহার করা হবে।

Facebook Comments Box

Posted ০৩:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com