|

Advertisement
×

ওয়ালটন হাইটেকের আইপিও লটারির ফলাফল প্রকাশ

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৬১ বার পঠিত

ওয়ালটন হাইটেকের আইপিও লটারির ফলাফল প্রকাশ

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (৬ সপ্টেম্বর) বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।

আগে কোম্পানিটি ৩ সেপ্টেম্বর আইপিও লটারির ড্র অনুষ্ঠান করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছিল। কিন্তু বিএসইসি ৬ সেপ্টেম্বর লটারির ড্র অনুষ্ঠান করার অনুমতি দেওয়ায় আজ তা অনুষ্ঠিত হয়।

ওয়ালটনের আইপিও’র আবেদন গত ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত জমা নেওয়া হয়। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ৩৯ কোটি ৩ লাখ টাকার শেয়ারের বিপরীতে ৩৭৪ কোটি ৪৩ লাখ টাকা জমা পড়ে; যা নির্ধারিত কোটার প্রায় সাড়ে ৯ গুণ। আবেদন বেশী পড়ায় নিয়ম অনুসারে লটারির আয়োজন করা হয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

Facebook Comments Box

Posted ০২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com