|

Advertisement
×

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৪৭ কোটি টাকার বীমা দাবী পরিশোধ

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৩০৮ বার পঠিত

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৪৭ কোটি টাকার বীমা দাবী পরিশোধ

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সৈকত নগরী কক্সবাজারে বার্ষিক সম্মেলন ও ৪৭ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ২৭-২৮ অক্টোবর হোটেল লংবিচে প্রায় ১০ হাজার বীমা কর্মীর অংশ গ্রহণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের শেষ দিন ২৮ অক্টোবর গ্রাহকদের মাঝে উক্ত টাকার বিভিন্ন চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি, গেস্ট অব অনার ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএ, বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, পরিচালক মোঃ শাহ আলম, সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, বক্তব্য রাখেন কোম্পানীর ডিএমডি মোঃ খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অতিথিদের নিয়ে গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করেন।

 

 

 

 

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com