Ad
x

কক্সবাজারে প্রোগ্রেসিভ লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৫০ বার পঠিত

কক্সবাজারে প্রোগ্রেসিভ লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত সম্প্রতি হয়।

এ উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে সকাল ৮ টায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। কক্সবাজারের এর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে হোটেল সী ওয়ার্ল্ড এ সমবেত হন সারা দেশ থেকে আগত পাঁচ শতাধিক বীমা কর্মী।

এরপর হোটেল সী ওয়ার্ল্ডে শুরু হয় বার্ষিক সম্মেলন ২০২৪ এর মূল অনুষ্ঠানসূচি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, এমবিই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান (পরিচালক), মো. জামিল শরিফ, পিএইচডি এফসিএমএ (পরিচালক), শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের ও কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আমিন নোমান ।

সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন।

Facebook Comments Box

Posted ০২:২২ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com