Ad
x

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যাংক কর্মকর্তা

সোমবার, ১৫ জুন ২০২০   প্রিন্ট   ৬৬৯ বার পঠিত

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যাংক কর্মকর্তা

গিয়াস উদ্দিন (৪৮) নামে চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসের উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ব্যবস্থাপক ছিলেন।

রোববার (১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত গিয়াস উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের থানাদার বাড়ির মুক্তিযোদ্ধা ওহাব উদ্দিনের ছেলে।

গিয়াস উদ্দিনের ছোট ভাই ও দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গিয়াস উদ্দিনের আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। রোববার সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্বাসকষ্টের পাশপাশি তিনি স্ট্রোকও করেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ০১:০১ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com