Ad
x

করোনায় বিশ্ব অর্থনীতিতে ৮.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

শুক্রবার, ১৫ মে ২০২০   প্রিন্ট   ৫৫৫ বার পঠিত

করোনায় বিশ্ব অর্থনীতিতে ৮.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। এ ভাইরাসের সংক্রমণ রুখতে বিশ্বের অধিকাংশই দেশই লকডাউনের পথ বেছে নিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ফলে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বিশ্ব। এ মহামারির কারণে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন থেকে ৮ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র এক প্রতিবেদনের বরাত দিয়ে আজ শুক্রবার (১৫ মে) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে এডিবি জানায়, এ ক্ষতির পরিমাণ বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭ শতাংশ। এ সংখ্যা গত মাসে অনুমিত ক্ষতির দ্বিগুণেরও বেশি।

এ ক্ষতি হিসাব করতে গিয়ে এডিবি ধরে নিয়েছে, অর্থনৈতিক কার্যক্রম ও চলাচলে বাধা তিন থেকে ছয় মাস বজায় থাকবে।

এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুইয়ুকি সাওয়াদা বলেন, কোভিড-১৯ এর গুরুতর অর্থনৈতিক প্রভাব কী হতে পারে তার বিস্তারিত চিত্র উপস্থাপন করে নতুন এ বিশ্লেষণ।

গত ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর তা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। সবশেষ বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। এরমধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ১৪ লাখ ৩২ হাজার ৮৬ জন। এছাড়া করোনা কেড়ে নিয়েছে ৩ লাখের বেশি প্রাণ।

Facebook Comments Box

Posted ০৬:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com