নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ জুন ২০২০ প্রিন্ট ৫৭৪ বার পঠিত
করোনার বৈশ্বিক এ পরিস্থিতিতে বাংলাদেশের ইপিজেডকে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ স্থান মনে হওয়ায় নতুন বিনিয়োগ করবে চীন। এজন্য চীনা মালিকানাধীন কোম্পানি মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেড চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি লেদার ও কৃত্রিম লেদার প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং শিল্প স্থাপন করতে যাচ্ছে। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ থেকে পাঠানা বিজ্ঞপ্তিতে বিয়টি জানানো হয়েছে।
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ শিল্পকারখানায় ৭৬৪ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ১.০২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি বার্ষিক ১ মিলিয়ন পিস ব্যাগ, বেল্ট ও ওয়ালেট উৎপাদন করবে।
এ উপলক্ষে বুধবার (৩ জুন) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম এবং মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ. ক্যাং ইয়ানহুং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অন্যান্যের মধ্যে বেপজার সচিব মো. নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মিসেস নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
Posted ০৮:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com