|

Advertisement
×

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ২০ লাখের বেশি শেয়ার কিনলেন উদ্যোক্তা আজম জে চৌধুরী

সোমবার, ০২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৬৩ বার পঠিত

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ২০ লাখের বেশি শেয়ার কিনলেন উদ্যোক্তা আজম জে চৌধুরী

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ২০ লাখ ২৭ হাজার ৯৬৭টি শেয়ার কিনেছেন কোম্পানিটির উদ্যোক্তা আজম জে চৌধুরী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে শেয়ারগুলো কেনা সম্পন্ন করেছেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে মুনাফার সূচকে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ৮২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ২৩ পয়সা।

অন্যদিকে, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৮৩ পয়সায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১১ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com