মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কর্ণফুলী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১২ আগস্ট ২০২৪   প্রিন্ট   ৩২২ বার পঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১২আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমদ, মিসেস সবিতা ফেরদৌসী, মিসেস শারমিন নাসির মিসেস দিলরুবা শারমিন, স্বাধীন পরিচালক মো. ইউসুফ আলী হাওলাদার, মোহাম্মদ আহসান ইবনে কবির, মি. এন.সি. রুদ্র, মো. সলিমুল্লাহসহ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. এন. এম. ফজলুল করিম মুন্সি।

২০২৩ সালে কোম্পানিটির ৬২ কোটি ২৫ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করা হয়েছে। ২০২২ সালে যার পরিমাণ ছিল ৫৯ কোটি ১ লাখ টাকা। বিগত বছরের তুলনায় ৩ কোটি ২৪ লাখ টাকা প্রিমিয়ার আয় বেড়েছে। ২০২৩ সালে কর পরবর্তী মুনাফা হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ ১৮১ কোটি ৬৪ লাখ টাকা। একই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২১ টাকা ৬১ পয়সা।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

Facebook Comments Box
×

Posted ০২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com