নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫৫৪ বার পঠিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সংকটকালে যারা কর্ম হারিয়ে দিশেহারা, মুখে বলতে পারে না, তাদের খুঁজে খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষিত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবিলা করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভয়কে জয় করব ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপ-কমিটির উদ্যোগে অসহায়, গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তার আগে বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে একথা বলেন ওবায়দুল কাদের।
Posted ০৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন