রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কর্মীদের বেতন কমাবে না কমানোর ঘোষণা ইউসিবির

শুক্রবার, ১৯ জুন ২০২০   প্রিন্ট   ৭৯৫ বার পঠিত

কর্মীদের বেতন কমাবে না কমানোর ঘোষণা ইউসিবির

করোনা ভাইরাসের নেতিবাচ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বাংলাদেশের ব্যাংকিং খাতেও প্রভাব পড়ায় দেশের কয়েকটি ব্যাংক কর্মীদের বেতন কমানোর ঘোষণা দিয়েছে। কিন্তু দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালনা পর্ষদ কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতা না কমানোর ঘোষণা দিয়েছে। পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান রুকমিলা জামান স্বাক্ষরিত বেতন না কমানো সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যের মন্দা চলছে। এই মান্দার প্রভাবে দেশের অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই ও বেতম কমানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) যারা ৪০ হাজার টাকার বেশি বেতন-ভাতা পান তাদের বেতন-ভাতা ১৫ শতাংশ কমানোসহ ১৩ দফা সুপারিশ করেছে। বাকিগুলো হলো- কর্মীদের পদোন্নতি, ইনক্রিমেন্ট, ইনসেনটিভ বোনাস বন্ধ করা, ব্যাংকগুলোয় চলমান নিয়োগসহ সব নিয়োগ বন্ধ রাখা। এছাড়া নতুন শাখা, এজেন্ট ব্যাংকিং ও উপশাখা খোলা বন্ধ রাখার সুপারিশও করেছে বিএবি।

১৩ দফা সুপারিশ সংবলিত চিঠিতে বেসরকারি ব্যাংকগুলোকে আরও পরামর্শ দেওয়া হয়েছে, তার মধ্যে- সব ধরনের স্থায়ী সম্পদ ক্রয় বন্ধ রাখা, কর্মীদের লোকাল ও বিদেশী প্রশিক্ষণ বন্ধ রাখা, সব বিদেশ ভ্রমণ বন্ধ রাখা, সব ধরনের সিএসআর, ডোনেশন, চ্যারিটি বন্ধ রাখা, পত্রিকা (প্রিন্ট ও অনলাইন) ও টেলিভিশনে সব ধরনের বিজ্ঞাপন প্রদান বন্ধ রাখা, সব কাস্টমার গেট টুগেদার বন্ধ রাখা।

এটিকে উপেক্ষা করে ইউসিবি তাদের কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতা না কমানোর ঘোষণা দিল। এর আগে একই ঘোষণা দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৭:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com