Ad
x

কারওয়ান বাজারে খুচরা বিক্রি বন্ধের নির্দেশ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫১৫ বার পঠিত

কারওয়ান বাজারে খুচরা বিক্রি বন্ধের নির্দেশ

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজধানীর কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কারওয়ান বাজার এলাকায় ব্যবসায়ী, বিক্রেতা ও কমর্চারী সহ এখন পর্যন্ত মোট ছয়জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখেই এত দিন এখানে বেচাকেনা চলমান ছিল।

তবে খুচরা বিক্রেতারা এখন থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবেন। শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করতে হবে। আর মাছ বিক্রেতা এবং আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৯টা পযর্ন্ত।

Facebook Comments Box

Posted ০৮:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com