Ad
x

কারখানা আধুনিকায়নের উন্নয়নমূলক কাজ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৩৫৮ বার পঠিত

কারখানা আধুনিকায়নের উন্নয়নমূলক কাজ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

কারখানা আধুনিকায়নে কিছু উন্নয়নমূলক কাজ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি নতুন কেনা জমিতে বাউন্ডারি ওয়াল, মেইন গেইট, সিকিউরিটি গার্ডের রুম এবং অভ্যন্তরীন রোড ডেভেলপমেন্টের কাজ করবে। এতে কোম্পানিটির ৯ কোটি টাকা ব্যয় হবে।

এছাড়া নকশা চার্জ বাবদ ৩৩ লাখ ৬২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

দ্বিতীয়ত, কোম্পানিটির ৫তলা বিষিষ্ট বিল্ডিং নির্মাণে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রতিটি ফ্লোর ১৪ হাজার ৬০০ বর্গফুট হিসাবে মোট ফ্লোর ৭৩ হাজার বর্গফুট। কোম্পানিটির কুতুবপুর কারখানায় গ্রাউন্ডফ্লোরের টিন শেডে কার্টুন এবং স্ন্যাকস ইউনিটের কাঁচামাল ও প্যাকিং সামগ্রীর ঘাটতি মেটাতে কাজ করা হবে।

তৃতীয়ত, কুতুবপুরে কার্গোটেড কার্টুন উৎপাদন ক্ষমতা বাড়াতে ৬ কোটি ৬৫ লাখ কার্টুন থেকে প্রতি মাসে ৮ লাখ উৎপাদন বাড়াবে। এজন্য চায়না থেকে বেলিং প্রেস,হাই স্পিড প্রিন্টার সল্টার এবং ফর্ক লিফট আমদানি করা হবে। এই প্রকল্পে কোম্পানিটির ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
এছাড়া কোম্পানিটি কাপ কেক মেকিং লাইন, প্লেইন কেক এবং কাস্টার্ড কেক লাইন আমদানি করবে চায়না থেকে। এতে কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। কোম্পানিটির ক্লিন রুম তৈরী এবং অন্যান্য জিনিজপত্র কিনতে ১ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হবে।

Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com