Ad
x

কারণ ছাড়াই বাড়ছে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর

সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৫৪৩ বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে গত ১২ সেপ্টেম্বর কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৮২.৩০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭৬ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯৩.৭০ টাকা বা ১১৪ শতাংশ বেড়েছে।

এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

Facebook Comments Box

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com