|

Advertisement
×

কৃষি ব্যাংকের নতুন জিএম আ. রহিমের যোগদান

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ১০৩৪ বার পঠিত

কৃষি ব্যাংকের নতুন জিএম আ. রহিমের যোগদান

সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন মো. আ. রহিম। এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

আ. রহিম ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কৃষি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি রূপালী ব্যাংকের ছয়টি শাখা কার্যালয়সহ একাধিক করপোরেট শাখায় দায়িত্ব পালন করেন। একই ব্যাংকে চারটি বিভাগীয় কার্যালয়ের দায়িত্ব পালনসহ ঢাকা উত্তর অঞ্চলের জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আমানত সংগ্রহে আর্থিক পুরস্কার ও শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপকের পুরস্কার অর্জন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও একই বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি কৃতিত্বের সঙ্গে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। তার জন্ম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com