|

Advertisement
×

কেপিসিএলের সহযোগী প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৬৫ বার পঠিত

কেপিসিএলের সহযোগী প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু

বিদ্যুৎ- জ্বালানি খাতের খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড পায়রা পাওয়ার প্লান্ট লিমিটেডের গত ১৮ জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউনাইটেড পায়রা পাওয়ারে কেপিসিএলের ৩৫ শতাংশ মালিকানা রয়েছে। সহযোগী কোম্পানিটি ১৫০ মেগাওয়াট এইচএফও ভিত্তিক পাওয়ার প্লান্ট। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এর সাথে পাওয়ার পারসেচড অ্যাগ্রিমেন্টের (পিপিএ) অধীনে কোম্পানিটি ১৫ বছরের জন্য চুক্তি করেছে।

ইউনাইটেড পায়রা পাওয়ার প্লান্টটি পটুয়াখালীর খলিশখালীতে অবস্থিত।

Facebook Comments Box

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com