বিবিএনিউজ.নেট
রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৭৩৫ বার পঠিত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি সম্প্রতি ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি হাসান ইমাম রুবেলের কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এ অনুদান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্বলিত নিজস্ব এবং স্থায়ী অফিস স্থাপনের জন্য প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির এমডি মোহম্মদ শওকত জামিল, এএমডি আরিফ কাদরী; এএমডি সৈয়দ ফরিদুল ইসলামসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com