Ad
x

ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৫ কোম্পানি

সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৬০ বার পঠিত

ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৫ কোম্পানি

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং সামিট পাওয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক্স ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিগুলো।

উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সায়হাম কটন ১০ শতাংশ, সায়হাম টেক্সটাইল ১০ শতাংশ ক্যাশ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ৫ শতাংশ ক্যাশ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ৩৭ শতাংশ এবং সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানি দুইটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

 

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com