নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ প্রিন্ট ৩৬১ বার পঠিত
সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে ক্যাশ ডিবিডেন্ড পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের দুই প্রতিষ্ঠান। ফান্ড দুইটি হলো : গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ ইলেক্ট্রিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে এই দুই ফান্ডের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্টারদের জন্য গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ ক্যাশ লভ্যাংশ এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com