সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ক্রেতা থাকলেও বিক্রেতা নেই ৪ কোম্পানির শেয়ারে

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৭৫ বার পঠিত

ক্রেতা থাকলেও বিক্রেতা নেই ৪ কোম্পানির শেয়ারে

ক্রেতা থাকলেও বিক্রেতা নেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ারে। মঙ্গলবার (০৬ অক্টোবর) লেনদেন শুরু কিছু সময় পর কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। কোম্পানিগুলোর হলো : ইউনাইটেড এয়ারওয়েজ, অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং সানলাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স: সোমবার অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৭ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স: সোমবার এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স : সোমবার সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১,৯০ টাকা বা ৯.৫৯ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
×

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com