Ad
x

গার্ডিয়ান লাইফের ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড বর্ষসেরা পুরস্কার অর্জন

মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   প্রিন্ট   ৬১০ বার পঠিত

গার্ডিয়ান লাইফের ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড বর্ষসেরা পুরস্কার অর্জন

বর্ষসেরা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের পুরস্কার পেলো গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর আয়োজনে ‘বৈশ্বিক অর্থনীতিতে সদৃঢ় অবস্থান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা ও গ্লোবালব্যান্ডস ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সকে  এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার (১২জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে
‘গ্লোবালব্যান্ডস-ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম।

অতিথিদের কাছ থেকে ‘বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণ করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স  সিনিয়র প্রেসিডেন্ট রুবায়েত সালেহীন।

অনুষ্ঠানে ‘গ্লোবালব্যান্ডস-ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩’ এর বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ‘বৈশ্বিক অর্থনীতিতে সুদৃঢ় অবস্থান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনায় অতিথিরা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে বক্তব্য দেন।

Facebook Comments Box

Posted ০৫:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com