|

Advertisement
×

গার্ডিয়ান লাইফের ১ম শরীয়াহ্ কাউন্সিল সভা অনুষ্ঠিত

বুধবার, ১৭ আগস্ট ২০২২   প্রিন্ট   ৪২০ বার পঠিত

গার্ডিয়ান লাইফের ১ম শরীয়াহ্ কাউন্সিল সভা অনুষ্ঠিত

গার্ডিয়ান লাইফ শুরু থেকেই ‘সবার জন্য বীমা’ নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকের শুরুর দিকে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক বীমা পলিসি ‘গার্ডিয়ান তাকাফুল’ বীমা নিয়ে আসতে যাচ্ছে গার্ডিয়ান লাইফ। এরই ধারাবাহিকতায় গত রোববার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানে অবস্থিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে ১ম শরীয়াহ্ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

১ম শরীয়াহ্ কাউন্সিল সভায় ইসলামী শরীয়াহ্ ভিত্তিক বীমা পলিসির বিষয়ে সদস্যগণ তাদের মত প্রকাশ করেন। শরীয়াহ্ ভিত্তিক বীমা পলিসির মাধ্যমে গার্ডিয়ান লাইফ সমাজের সকল মতধারার মানুষের জন্য বীমা সেবা নিশ্চিত করতে পারবে এবং এতে তাদের সেবার পরিধি আরো বিস্তৃত হবে।

গার্ডিয়ান লাইফ নানারকম উদ্ভাবনী ব্যবসায়িক মডেলের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের জন্য উপযোগী বিভিন্ন ধরণের বীমা সেবা প্রদান করে আসছে। শরীয়াহ্ কাউন্সিলের সদস্যগণ এ বিষয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন এবং সামনের বছর গুলোতেও যেন এই অগ্রগতির ধারা অব্যাহত থাকে তার জন্য দোয়া কামনা করেন।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের পক্ষ থেকে গার্ডিয়ান লাইফের নবনির্মিত শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে থাকছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী, সেক্রেটারি হিসেবে রয়েছেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের সাধারন সম্পাদক অধ্যাপক মাওলানা এ বি এম মাছুম বিল্লাহ এবং কাউন্সিল সদস্য হিসেবে রয়েছেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. সাইফুল কবির।

কাউন্সিলে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে সদস্য হিসেবে থাকছেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম এফসিএ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান মাহমুদুর রহমান খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার শামিম আহমেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান ফিন্যান্স এবং অ্যাকাউন্টস মাজেদুর রশিদ চৌধুরী।

Facebook Comments Box

Posted ০৫:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com