|

Advertisement
×

গার্ডিয়ান লাইফ ও সিটিজেনস ব্যাংকের চুক্তি

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩০৭ বার পঠিত

গার্ডিয়ান লাইফ ও সিটিজেনস ব্যাংকের চুক্তি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও সিটিজেনস ব্যাংক পিএলসি’র মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

রাজধানীর পুলিশ প্লাজায় গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।

চুক্তির শর্তানুযায়ী, সিটিজেনস ব্যাংকের রিটেইল বিজনেস এর ঋণগ্রহীতারা গার্ডিয়ান লাইফের জীবন বীমা সুবিধার আওতায় থাকবেন।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম এফসিএ এবং সিটিজেনস ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মাসুম তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সদস্যদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাঙ্কাস্যুরেন্স বিভাগেয় প্রধান আহমেদ ইশতিয়াক মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ব্যাঙ্কাস্যুরেন্স) মাশফিকুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট (ব্যাঙ্কাস্যুরেন্স) সামীউর রহমান মেহেদী এবং সিটিজেনস ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিটেইল ব্যবসা বিভাগের প্রধান সোহাগ মিয়াঁসহ প্রতিষ্ঠানদ্বয়ের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box

Posted ০৬:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com