|

Advertisement
×

গার্ডিয়ান লাইফ-লিয়া হেলথ অ্যান্ড এডুকেশন ডেভলপমেন্টের চুক্তি

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট   ২৪৫ বার পঠিত

গার্ডিয়ান লাইফ-লিয়া হেলথ অ্যান্ড এডুকেশন ডেভলপমেন্টের চুক্তি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি লিয়া হেলথ অ্যান্ড এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সঙ্গে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তিটির অধীনে, লিয়া এর সকল ডিপিএস গ্রাহক গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা সুরক্ষার ছায়ায় থাকবেন।

শেখ রকিবুল করিম, এফসিএ, সিইও, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মো. মাহাবুব হোসেন, নির্বাহী পরিচালক, লিয়া তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও লিয়া হেলথ অ্যান্ড এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে মো. ইমাম হোসেন, (শাখা ব্যবস্থাপক) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে আব্দুল হালিম (এসভিপি, হেড অফ মাইক্রোইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), নওশীন নাহার হক (এভিপি, মাইক্রোইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), মালিক মোহাম্মাদ শাকিল (এভিপি, মাইক্রোইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট) এবং মো. জালাল উদ্দিন (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:২৫ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com