অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ প্রিন্ট ৩৪৯ বার পঠিত
রেকর্ড ডেটের পর আগামীকার গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বীমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা, যা আগের বছর ১ টাকা ৬৩ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৯৬ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৬৮ পয়সা, যা আগের বছর ৪ টাকা ৯ পয়সা ছিল।
আগামী ২৬ অক্টোবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com