Ad
x

ঘরে ঘরে আদায় হলো তারাবির নামাজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৮৬৭ বার পঠিত

ঘরে ঘরে আদায় হলো তারাবির  নামাজ

দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। তাই আজ তারাবি শুরু এবং কাল রোজা।বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় এ বছর ঘরেই তারাবির নামাজ আদায় করলেন মুসল্লিরা।

পবিত্র রমজান মাসে এশা ও তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও দুইজন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। বাকিদের ঘরে বসে আদায় করতে হবে। সরকারি এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, করোনা সংক্রামণ রোধে যথাযথ সুরক্ষায় বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে মুসলিম জনসাধারণকে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ৫ জন এবং জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন মুসল্লির উপস্থিতিতে নামাজ আদায় করার জন্য নির্দেশনা প্রদান করে গত ৬ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করা হয়।

Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com