Ad
x

চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

শনিবার, ১১ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো— নিটল ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো— ১২ জুলাই : এদিন বেলা ১১টায় নিটল ইন্সুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ১৪ জুলাই : এদিন সকাল ১০টায় ম্যারিকো বাংলাদেশ এবং বেলা সারে ১১টায় ইস্টার্ন ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ইস্টার্ন ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ এবং ৩১ মার্চ, ২০২৬ অর্থবছরের জন্য ম্যারিকো বাংলাদেশ ২০৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ১৬ জুলাই : এদিন বেলা ১১টায় ন্যাশনাল টি কোম্পানির এবং বেলা সাড়ে ১১টায় মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ন্যাশনাল টি কোম্পানি নো ডিভিডেন্ড এবং ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Facebook Comments Box

Posted ০৩:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com