বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জাতির পিতার সমাধিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

বিবিএ নিউজ.নেট

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩৫৫ বার পঠিত

জাতির পিতার সমাধিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড।
শনিবার (৪ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও জিএম মো. ফয়েজ আলম, গোপালগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল মান্নান, এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সেক্রেটারি তাজউদদীন আহমমদ, কর্মচারী ইউনিয়ন সিবিএ’র কার্যকরী সভাপতি মো. রিপন মৃধা, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া ও সাধারণ সম্পাদক মো. আল্লামা ইকবাল রানা এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় সভাপতি শওকত হোসেন সজল ও রূপালী ব্যাংক ইউনিটের সভাপতি মিয়া জাকারিয়া টিটো ও সেক্রেটারি ফরিদ আহমেদ জুয়েলসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ০৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com