অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ প্রিন্ট ২৩৩ বার পঠিত
জিরো-কুপন বন্ড টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাসেল ৩ এর গাইডলাইন অনুসারে টায়ার টু মূলধন বাড়ানোর জন্য এই ইস্যু করে অর্থ সংগ্রহ করা হবে।
আলোচিত বন্ডের আকার হবে ৬শ কোটি টাকা। এটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ র্বসায়ন ঘটবে। বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে ব্যাংকটি কুপন-যুক্ত বন্ড ইস্যুর মাধ্যমে ৫শ কোটি টাকা সংগ্রহ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, গতকালের পর্ষদ সভায় তা প্রত্যাহার করা হয়েছে।
Posted ১২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন