মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জীবন বীমা পরিস্থিতি নিয়ে  বিআইএ’র আলোচনা সভা ১৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট   ৪৭০ বার পঠিত

জীবন বীমা পরিস্থিতি নিয়ে  বিআইএ’র আলোচনা সভা ১৩ ফেব্রুয়ারি

জীবন বীমা কোম্পানিগুলোর বর্তমান অবস্থা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ।

আগামী ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বীমা মালিকদের এই সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের পাঠানো হয়েছে।

চিঠিতে লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের এই আলোচনা সভায় উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

বিশেষ কারণে কোম্পানির চেয়ারম্যান উপস্থিত থাকতে না পারলে কোম্পানির ভাইস-চেয়ারম্যান অথবা পরিচালনা পর্ষদের একজন সদস্যকে আবশ্যিকভাবে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৮:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com