অনলাইন ডেস্ক
রবিবার, ১৪ জুলাই ২০২৪ প্রিন্ট ২০১ বার পঠিত
৩১ মার্চ,২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে লেনদেন হতে যাওয়া ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩১ পয়সা।
আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার ভিত্তিতে অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩০ পয়সায়।
অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯০ পয়সা।
আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার ভিত্তিতে তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৪ পয়সায়।
৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৫১ পয়সা।
Posted ০১:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন