|

Advertisement
×

ট্রাস্ট লাইফে দ্বিতীয় মেয়াদে সিইও’র অনুমোদন পেলেন গিয়াস উদ্দিন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   প্রিন্ট   ৪৫১ বার পঠিত

ট্রাস্ট লাইফে দ্বিতীয় মেয়াদে সিইও’র অনুমোদন পেলেন গিয়াস উদ্দিন

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে দ্বিতীয় মেয়াদে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. গিয়াস উদ্দিনকে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রথম মেয়াদেও তিনি সিইও পদে কোম্পানিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদূকখালী গ্রামের সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল এবং মাতা রোকেয়া বেগম।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ একচুয়ারিয়্যাল সাইন্স সম্পন্ন করেন। দীর্ঘ ২৫ বছর যাবত মো. গিয়াস উদ্দিন বীমা পেশার সাথে জড়িত আছেন। ট্রাস্ট ইসলামী লাইফের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com