অনলাইন ডেস্ক
রবিবার, ১০ মার্চ ২০২৪ প্রিন্ট ৪৫৩ বার পঠিত
আজ ১০ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে অ্যাকটিভ ফাইনের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৭.৬০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজুমারের শেয়ার দর কমেছে ১৬৬ টাকা ৮০ পয়সা বা ৮.৫১। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২ হাজার ৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৪০ পয়সা বা ৬.৮৯ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নূরানী ডাইংয়ের ৫.৬৬ শতাংশ, এএফসি এগ্রোর ৫.০৮ শতাংশ, ইনটেক অনলাইনের ৪.৬৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৫ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৪.৪২ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৪.৩৪ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৩ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন