অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২২৩ বার পঠিত
আজ ১৩ ফেব্রুয়ারি ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি অগ্রাণী ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৮.৬০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৭.৯১ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৫০ পয়সা বা ৭.৫০ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৭.৪২ শতাংশ, আইসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬.৫৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৬.৩২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৬.১৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৫.৩৬ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার ৫.৩০ শতাংশ দর কমেছে।
Posted ০৪:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com