|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে আইএফআইএলইসলামিক মিউচুয়াল ফান্ড-১

মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৩০ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে আইএফআইএলইসলামিক মিউচুয়াল ফান্ড-১

আজ ০৯ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১’র। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৬.৬৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে ৮০ পয়সা বা ৫.৫৯ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৫.৪১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৪.৮৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.১৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.৬৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩.২৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.১৮ শতাংশ এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৩.০৫ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৫:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com